২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৩ পিএম

হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে  ১৭ জনের মৃত্যু 

হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে  ১৭ জনের মৃত্যু 
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ১১ জন ও ডেঙ্গুতে ৬ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২৭০ জন ও ডেঙ্গুতে এক হাজার ৮৬৮ জন ভর্তি হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক ও ডেঙ্গুবিষয়ক আলাদা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয় জন, সিলেট বিভাগে এক জন, চট্টগ্রামে দুই জন, খুলনা এক জন ও রংপুরে দুই জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একদিনে এক হাজার ৮৬৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্রগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন, খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক