২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৪ পিএম

এশিয়া-প্যাসিফিক গ্লোবাল হেলথ ইনোভেশন হ্যাকাথনে বিজয়ী আইসিডিডিআর’বি

এশিয়া-প্যাসিফিক গ্লোবাল হেলথ ইনোভেশন হ্যাকাথনে বিজয়ী আইসিডিডিআর’বি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এশিয়া-প্যাসিফিক গ্লোবাল হেলথ ইনোভেশন হ্যাকাথন ২০২৬-এ বিজয়ী তিন দলের একটিতে স্থান পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) টিম থ্রাইভ-১০০০।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ও শনিবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে দুই দিনব্যাপী এই ইনোভেশন অনুষ্ঠিত হয়।

সিংহেলথের আয়োজনে এবং ডিউক-এনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এসডিজিএইচআই) ও একাডেমিক মেডিসিন ইনোভেশন ইনস্টিটিউটের (এএমআইআই) সহ-আয়োজনে এবারের হ্যাকাথনের মূল বিষয় ছিল মা ও শিশুর পুষ্টি-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করা।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১০টি দেশের ১৩টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয় দলটি।

টিম থ্রাইভ১০০০-এ ছিলেন ডা. কাজী নাজমুস সাকীব, ডা. মেহজাবিন তিশান মাহফুজ, ডা. আমেনা আল নিশান ও ডা. সামন্ত সাবেদ। দলটি জীবনের প্রথম এক হাজার দিনকে কেন্দ্র করে একটি মা-কেন্দ্রিক ডিজিটাল সমাধান উপস্থাপন করে। এতে মাতৃ ও শিশুপুষ্টির সঙ্গে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবাকে সমন্বয় করা হয়েছে।

হ্যাকাথনে দলগুলোকে সমস্যা চিহ্নিতকরণ, সমাধান উন্নয়ন, মেন্টরিং, প্রোটোটাইপ তৈরি ও পিচিংয়ের মতো বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যেতে হয়। এসব ধাপ উত্তীর্ণের পর টিম থ্রাইভ-১০০০কে বিজয়ী তিন দলের একটি হিসেবে নির্বাচিত করা হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক