০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩ পিএম

বিসিপিএসের ইএনটি ও হেড-নেক সার্জারি অনুষদের সদস্য হলেন অধ্যাপক জাহিদুল ইসলাম

বিসিপিএসের ইএনটি ও হেড-নেক সার্জারি অনুষদের সদস্য হলেন অধ্যাপক জাহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব ওটোল্যারিঙ্গোলজি হেড অ্যান্ড নেক সার্জারির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিসিপিএসের সেক্রেটারি অধ্যাপক ফেরোজ কোয়াদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০ জুলাই ২০২৬ অনুষ্ঠিত বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক জাহিদুল ইসলামকে জুলাই থেকে দুই বছরের মেয়াদে ফ্যাকাল্টি অব ওটোল্যারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

ফ্যাকাল্টি অব ওটোল্যারিঙ্গোলজি হেড অ্যান্ড নেক সার্জারিতে তার সক্রিয় অংশগ্রহণ বিসিপিএসের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অধ্যাপক মো. জাহিদুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি অ্যান্ড হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস এবং বিসিবিএস থেকে এফসিপিএস, এমসিপিএস ডিগ্রী অর্জন করেন। 

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত