০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম

বেড়েই চলেছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ১৫৫৮

বেড়েই চলেছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ১৫৫৮
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গুতে মারা গেছেন চারজন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার সর্বোচ্চ এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে নিয়মিত প্রতিবেদনে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তিনজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছেন। তাদের তিনজন নারী ও একজন পুরুষ।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৪ জন নারী ও ৫২ জন পুরুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে জুন মাসে সারাদেশে দুই হাজার ৯০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জুলাই মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ২০৬ জনে।

আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন। চলতি মাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৭৪৪ জন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক