০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৮ পিএম

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১১১ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

ঢাকা উত্তর সিটি এলাকায় একজন, দক্ষিণ সিটিতে একজন, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বরছে, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১০১ জন। ১৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৪৭ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৩৬ হাজার ৩৬৭ জন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক