৩১ অগাস্ট, ২০২৬ ১২:৩৪ পিএম
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের নতুন উপপরিচালক ডা. রফিকুল হাসান
ডা. মো. রফিকুল হাসান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের নতুন উপপরিচালক হয়েছেন ডা. মো. রফিকুল হাসান। এর আগে তিনি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর রেজিস্ট্রার ডা. মো. তসলীমুল আরেফীনকে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক করা হয়েছে।
সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত