২১ অগাস্ট, ২০২৬ ০৪:৫০ পিএম

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সংসদ সদস্য

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সংসদ সদস্য
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় আরও চার সংসদ সদস্য যোগ দিচ্ছেন। তাদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথগ্রহণ করবেন।

বিএনপির সূত্র জানায়, মন্ত্রী হিসেবে শপথ নেবেন আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

সূত্র আরও জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় তাদের বঙ্গভবনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এবং শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক