১৩ অগাস্ট, ২০২৬ ০২:১৫ পিএম

গণস্বাস্থ্যে প্যারামেডিক কোর্সে ভর্তি আবেদন শুরু, মাসিক ভাতা ৮ হাজার

গণস্বাস্থ্যে প্যারামেডিক কোর্সে ভর্তি আবেদন শুরু, মাসিক ভাতা ৮ হাজার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট:  বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রে প্যারামেডিক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

প্রশিক্ষণ চলাকালীন আট হাজার টাকা ভাতা দেওয়া হবে। এ ছাড়া, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। আগ্রহীদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র

প্রশিক্ষণের নাম: প্যারামেডিক কোর্স

আসন সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

অন্যান্য যোগ্যতা

সাইকেল, মোটরসাইকেল চালানো ও সাঁতার জানা থাকতে হবে। না জানলে শিখতে হবে। চার মাস বেসিক প্রশিক্ষণের শেষে বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ধূমপান, পান-জর্দা সেবন বা অন্য যেকোনো নেশাজাতীয় দ্রব্যে আসক্তদের আবেদন করার প্রয়োজন নেই।

দায়িত্বসমূহ

নির্ধারিত ৪ মাস বেসিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা, প্রশিক্ষণের নিয়মাবলী ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা, স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে দক্ষতা অর্জন করা, প্রাতিষ্ঠানিক ও মাঠপর্যায়ে অর্পিত দায়িত্ব পালন করা, প্রশিক্ষণের পর নির্ধারিত এলাকায় সেবা প্রদানে প্রস্তুত থাকা এবং প্রশিক্ষণকালীন মাসিক ভাতা: ৮ হাজার টাকা।

অন্যান্য সুবিধা

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হলে ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণ ও গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হলে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: সাভার, ঢাকা, প্রশিক্ষণ শেষে দেশের যেকোনো এলাকা।

আবেদন যেভাবে: ডাকযোগে বা সরাসরি

ঠিকানা: পরিচালক, স্বাস্থ্য প্রশিক্ষণ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৮৮

যোগাযোগের ঠিকানা: স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৮৮। 

ফোন: ০১৭৫১৪৪৩১১২, ০১৭২২৪৪৩৬৮৩।

আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬

নির্দেশনা

তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (মেয়েদের ক্ষেত্রে হিজাব, বোরকা ছাড়া), শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ গণস্বাস্থ্য স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগের হিসাব শাখায় জমা দিয়ে রশিদসহ আবেদনপত্র পাঠাতে হবে।

প্রার্থীদের লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশিক্ষণ বিভাগে অনুষ্ঠিত হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক