১২ অগাস্ট, ২০২৬ ০৮:৫২ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন উপ-পরিচালক ডা. নাজমুল হক
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন উপপরিচালক (হাসপাতাল-২) হিসেবে ডা. মো. নাজমুল হককে পদায়ন করেছে সরকার। এর আগে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞপিনে এ তথ্য জানানো হয়।
সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নাজমুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।
পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৭ আগস্টের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন বলেও জানানো হয় এতে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত