১০ অগাস্ট, ২০২৬ ০৫:৫৪ পিএম

চাঁদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. ইকবাল হোসেন

চাঁদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. ইকবাল হোসেন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। নতুন পদটির পদের আইডি ২১২৬২৩।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ আগস্টের মধ্যে তাকে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করতে বলা হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করার পাশাপাশি যোগদানের পর পিডিএস হালনাগাদ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত