০৭ অগাস্ট, ২০২৬ ০১:০৫ পিএম

গাজায় চলমান যুদ্ধবিরতিতে প্রতিদিন একজন শিশুর মৃত্যু হচ্ছে: ইউনিসেফ 

গাজায় চলমান যুদ্ধবিরতিতে প্রতিদিন একজন শিশুর মৃত্যু হচ্ছে: ইউনিসেফ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজায় যুদ্ধবিরতির পর প্রতিদিন একজন করে শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ শুক্রবার (৭ আগস্ট) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে প্রায় ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে—অর্থাৎ দিনে গড়ে একজন শিশু। শিশুরা তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি ও ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সম্মুখীন হচ্ছে। আরও শত শত মানুষ গাজায় আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই গুরুতর।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদের বলেন, গাজায় যুদ্ধবিরতির ফলে প্রতিদিন গড়ে একজন শিশু মারা যাচ্ছে, যুদ্ধবিরতি শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে।

ইউনিসেফ আরও জানিয়েছে, যুদ্ধবিরতির পর ৫৮ হাজারের বেশি শিশু তাদের এক বা উভয় অভিভাবককে হারিয়েছে, এবং দশ লক্ষেরও বেশি শিশুর সুরক্ষা ও মনস্তাত্ত্বিক সহায়তা প্রয়োজন। সংস্থাটি এর আগে অনুমান করেছিল যে, প্রায় ১৭ হাজার শিশু অভিভাবকহীন বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, যা বিশ্বের অন্যতম বৃহত্তম শিশু সুরক্ষা সংকট। বহু পরিবার বারবার বাস্তুচ্যুতি, আয় হ্রাস এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার সীমিত সুযোগের মধ্যে দিয়ে জীবনযাপন করছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও