০৩ অগাস্ট, ২০২৬ ১১:৩৩ এএম

সহকারী অধ্যাপক হলেন ১৯ জন চিকিৎসক

সহকারী অধ্যাপক হলেন ১৯ জন চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৯ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত পৃথক ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. ফারজানা ইসলামকে সহকারী অধ্যাপক, ভাইরোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পদায়ন করা হয়েছে। ডা. মোহাম্মদ মাহতাবুর রহমানকে সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি পদে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পদায়ন করা হয়েছে।

ডা. শামীমা আক্তারকে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করে কুষ্টিয়া মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. জাকির হোসেনকে সহকারী অধ্যাপক, নেফ্রোলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডা. সুমিয়া খাতুনকে সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রাজশাহী মেডিকেল কলেজে এবং ডা. কাজী মাজহারুল ইসলামকে সহকারী অধ্যাপক, সার্জারি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

দ্বিতীয় দফায় ডা. তাহমিনা শারমিনকে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে ময়মনসিংহ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. মশিউর রহমানকে সহকারী অধ্যাপক, মেডিসিন পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

ডা. মোহাম্মদ মাসুদ রানাকে সহকারী অধ্যাপক, অফথালমোলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। ডা. অনুকা কুন্ডুকে সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

ডা. মার্জিনা ফারুককে সহকারী অধ্যাপক, গাইনি অনকোলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। ডা. মোহা. আহসান হাবীবকে সহকারী অধ্যাপক, নিউরো ফিজিওলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

ডা. সালাহ-আল-দীন-বিন-নাসিরকে সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে সংযুক্ত করা হয়েছে।

ডা. তাসমিয়া তানজুমকে সহকারী অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. আব্দুল্লাহ আল মুকিতকে সহকারী অধ্যাপক, হেপাটোলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

ডা. নভেরা ইসলামকে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মোসা. আমেনা খাতুনকে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

ডা. মো. মামুনুর রশীদকে সহকারী অধ্যাপক, অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাসকুলোস্কেলেটাল টিউমার পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করে রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডা. আসমা সরকারকে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন জামালপুর মেডিকেল কলেজে। গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সুপারনিউমারারি পদে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত