ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান

ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান

ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান

ফ্যাকো, কর্নিয়া, ট্রমা ও ল্যাসিক সার্জন


২৭ জুলাই, ২০২৬ ০৩:৪০ পিএম

চোখ দিয়ে পানি পড়ে কেন?

চোখ দিয়ে পানি পড়ে কেন?
ছবি: সংগৃহীথ

চোখ দিয়ে পানি পড়া একটি সাধারণ সমস্যা। তবে এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।

প্রথমত, চোখের যেকোনো ধরনের প্রদাহ বা সংক্রমণ, যেমন কনজাংটিভাইটিস (চোখ ওঠা) হলে চোখ থেকে অতিরিক্ত পানি পড়তে পারে।

দ্বিতীয়ত, চোখে যে পানি স্বাভাবিকভাবে তৈরি হয়, সেটি যদি ঠিকমতো বের হতে না পারে, তাহলেও চোখ দিয়ে পানি পড়ে। একে ন্যাসোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন বা চোখের পানির নালি বন্ধ হয়ে যাওয়া বলা হয়।

এছাড়া বর্তমানে দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে ‘ড্রাই আই’ একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। অনেকেই মনে করেন, ড্রাই আই মানেই শুধু চোখ শুকিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে ড্রাই আই থেকেও চোখ দিয়ে পানি পড়তে পারে।

এর কারণ হলো, ড্রাই আই হলে চোখের কর্নিয়ার ওপর থাকা টিয়ার ফিল্ম (Pre-corneal Tear Film) শুকিয়ে যায়। তখন চোখ নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিক্রিয়াস্বরূপ (Reflex Tearing) অতিরিক্ত পানি তৈরি করে। ফলে চোখ শুকিয়ে যাওয়ার পাশাপাশি পানি পড়ার সমস্যাও দেখা দেয়।

তাই চোখ দিয়ে নিয়মিত পানি পড়লে অবহেলা না করে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ নির্ণয় করে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষ করে ড্রাই আইয়ের যথাযথ চিকিৎসা না নিলে ধীরে ধীরে কর্নিয়ার ক্ষতি হতে পারে। শুরুতে কর্নিয়ার বাইরের স্তর এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা না হলে পরবর্তীতে এটি গুরুতর আকার ধারণ করে কর্নিয়ায় স্থায়ী ক্ষতির কারণও হতে পারে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত