২৪ জুলাই, ২০২৬ ০৯:৫৬ এএম

নিবন্ধন পেল ফার্মা মাইক্রোবায়োলজিস্টদের সংগঠন বিপিএমএফ

নিবন্ধন পেল ফার্মা মাইক্রোবায়োলজিস্টদের সংগঠন বিপিএমএফ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারের নিবন্ধন পেয়েছে ফার্মা মাইক্রোবায়োলজিস্টসদের সংগঠন বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশন (বিপিএমএফ)।

গত ২২ জুলাই ১৮৬০ সালের সমিতি নিবন্ধন আইনের অধীনে আনুষ্ঠানিকভাবে সরকারের ‘অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস’র অধীনে ‘সোসাইটি’ হিসেবে নিবন্ধন পেল সংগঠনটি।

২৪ জুলাই মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশনের আহ্বায়ক মনোজিৎ কুমার রায়। 

তিনি বলেন, ‘এই যুগান্তকারী অর্জনটি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের জন্য নতুন যুগের সূচনা করেছে এবং এটি আমাদের সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত নিষ্ঠা, অঙ্গীকার ও দূরদৃষ্টির প্রতিফলন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশন হলো বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের জন্য একটি অভিন্ন মঞ্চ। আমাদের লক্ষ্য হলো পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, চাকরির সুযোগ, নেটওয়ার্কিং, কল্যাণমূলক উদ্যোগ এবং বৈজ্ঞানিক জ্ঞান ও পেশাগত উৎকর্ষের প্রসারের মাধ্যমে এই পেশাজীবীদের সহায়তা করা। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ পেশাদার সম্প্রদায় গঠনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা সকল ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।’

এ খাতে কাজ করা একাধিক সংগঠন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রেজিস্টার্ড সদস্য সংখ্যা ২২১ জন। আর নন-রেজিস্টার্ড আছে প্রায় ৫০০। অর্থাৎ ৬-৭ শত সদস্যের একটি সংগঠন। সবার আন্তরিক তৎপরতায় খুব কম সময়ের মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে গেছি।’

‘এই ঐতিহাসিক মাইলফলকে যারা অবদান রেখেছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা জানাই। সকল সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন’—বলেন তিনি!

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত