০৮ জুলাই, ২০২৬ ০৫:০০ পিএম
ডেন্টাল সার্জন ডা. ইমরান হোসেন আর নেই
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বগুড়ার ডেন্টাল সার্জন ডা. ইমরান হোসেন আর নেই। মঙ্গলবার (৭ জুলাই ) রাত ৯টায় তাঁর কর্মস্থল ‘ইমরান'স ডেন্টাল ক্লিনিকে’ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে বগুড়ায় ডেন্টাল চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী, রোগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার সভাপতি ও সেক্রেটারি। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত