০৭ জুলাই, ২০২৬ ০৮:৫৩ পিএম

হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শনাক্ত ১৭৩

হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শনাক্ত ১৭৩
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় আরো ১৭৩ জনের শরীরে হাম শানাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ৬৪৯ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯, সিলেটে ৮৬, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ এবং রংপুরে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ৮১৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৭৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকা বিভাগে ৩১১ জন, রাজশাহীতে ৪০, সিলেটে ৮১, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৪১, খুলনায় ৬৩, রংপুরে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ৭ হাজার ৩৮৪ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ভর্তি রোগীদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ জনের মধ্যে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক