০৭ জুলাই, ২০২৬ ০১:৪১ পিএম

সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য (এনএস১) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পর ইতোমধ্যে দেশের সরকারি হাসপাতালগুলোতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মইনুল আহসান বিষয়টি গণমাধ্যমে  নিশ্চিত করে জানান, রোববার পাঁচ জুলাই থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস১ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই এনএস১ পরীক্ষা করাতে পারবেন। এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

দেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোগ নির্ণয় সহজ ও দ্রুত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জ্বরের প্রাথমিক পর্যায়ে এনএস১ পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্তে কার্যকর ফল পাওয়া যায় এবং দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক