০৬ জুলাই, ২০২৬ ০৪:০৯ পিএম
ঢামেকের জরুরি বিভাগের সামনে মিলল বৃদ্ধার লাশ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধার (৬৫) মরদেহ পাওয়া গেছে।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে দায়ত্বিরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয় হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়ত্বিরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘আমরা এখনো ওই বৃদ্ধার নাম-পরিচয় জানতে পারিনি। সিআইডি বিষয়টি দেখছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
জেএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
(প্রথম কিস্তি)
আদর্শ উপজেলা হাসপাতালের কাঠামো ও জনবল
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ
এই বিভাগের সর্বাধিক পঠিত