০৫ জুলাই, ২০২৬ ০৮:০৬ পিএম

ডেঙ্গুর প্রাদুর্ভাব: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৭১

ডেঙ্গুর প্রাদুর্ভাব: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৭১
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৭৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আজ রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।

গত এক দিনে সুস্থ হয়ে ২৭৪ জন হাসপাতাল ছেড়েছেন। এর ফলে চলতি বছরে মোট ছয় হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৮৭১ জনে। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক চার শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলক হিসাবে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত