০১ জুলাই, ২০২৬ ১২:২২ পিএম

সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও আত্মহত্যা প্রতিরোধে জাতীয় কর্মশালা

সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও আত্মহত্যা প্রতিরোধে জাতীয় কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যৌথভাবে ‌‘সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে: নীতি থেকে বাস্তবায়নের কৌশল’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জনরা অংশ নেন।

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রণকারীরা দেশের মানসিক স্বাস্থ্য খাতের সার্বিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন সিভিল সার্জনরা। এ ছাড়া সেবাদান প্রক্রিয়াকে আরও কার্যকর ও আধুনিক করতে বিভিন্ন উদ্ভাবনী উপায় নিয়ে মতবিনিময় করা হয়।

প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোর মধ্য দিয়ে কীভাবে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়, তার বাস্তবসম্মত কর্মপরিকল্পনা চিহ্নিত করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে মানসিক স্বাস্থ্যকে বাদ দিয়ে তা সম্ভব নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক