২৭ জুন, ২০২৬ ০৫:৩৬ পিএম

উত্তরায় পরিবহন শ্রমিকদের জন্য পুলিশের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম

উত্তরায় পরিবহন শ্রমিকদের জন্য পুলিশের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপাের্ট: রাজধানীর উত্তরায় পরিবহন খাতে কর্মরত চালক ও সহকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ উত্তর।

আজ শনিবার (২৭ জুন) উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত এ ক্যাম্পে শতাধিক পরিবহন শ্রমিক বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

কছিলেন র্মসূচিতে উপস্থিত ট্রাফিক বিভাগ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক। এ সময় চিকিৎসকরা অংশগ্রহণকারী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের চালক এবং সহকারীরা অংশ নেন।

আয়োজকরা জানান, দীর্ঘ সময় কর্মব্যস্ততায় থাকা পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এডিসি রুবেল হক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবহন শ্রমিকদের কল্যাণে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। এতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক