২৬ জুন, ২০২৬ ১২:২৯ পিএম

এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটির বাংলাদেশ প্রতিনিধি ডা. শহিদুল ইসলাম, এনডিএফ’র শুভেচ্ছা

এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটির বাংলাদেশ প্রতিনিধি ডা. শহিদুল ইসলাম, এনডিএফ’র শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্পাইন সার্জারি, চিকিৎসা শিক্ষা ও গবেষণার অন্যতম আন্তর্জাতিক সংগঠন এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটির (এপিএসএস) বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্পাইন সার্জন অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকনকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ।

বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই শুভেচ্ছা জানায় ঢাকা মহানগরী দক্ষিণ এনডিএফ।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্পাইন সার্জারির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এ মনোনয়নকে একটি গৌরবময় অর্জন অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকনের প্রজ্ঞা, দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের স্পাইন সার্জারি ও চিকিৎসা গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে আরও বলা হয়, তাঁর এই মনোনয়ন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের চিকিৎসক সমাজ, ঢাকা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের জন্যও এক বিশেষ সম্মান ও স্বীকৃতি।

ডা. শহিদুল ইসলাম আকন এনডিএফ ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুন ডা. শহিদুল ইসলামকে এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটির (এপিএসএস) বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

এমআর/  

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক