১৯ জুন, ২০২৬ ০৫:৪৫ পিএম

সারা দেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০

সারা দেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে।  তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে এবং চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত