১৫ জুন, ২০২৬ ০৫:১৭ পিএম

মন্ত্রণালয়ের প্রতিবেদনে নবজাতক মৃত্যুর কারণ ব্যাখ্যা করা হয়নি: আদ্‌-দ্বীন পরিচালক

মন্ত্রণালয়ের প্রতিবেদনে নবজাতক মৃত্যুর কারণ ব্যাখ্যা করা হয়নি: আদ্‌-দ্বীন পরিচালক
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রাশজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আদ্‌-দ্বীন ফাউন্ডেন।

‎আজ সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর গেট সংলগ্ন কার্ড কাউন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনেও মৃত্যুর কারণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। এ ছাড়া যেসব নবজাতক মারা গেছে, তাদের কারও ময়নাতদন্তও করা হয়নি।

হাসপাতালের সংকট নিয়ে তদন্ত প্রতিবেদনে উল্লিখিত বিভিন্ন বিষয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড পরিমাপের যন্ত্র কেনা হয়েছে। যে শিশু ওয়ার্ডটি সিলগালা করা হয়েছে, সেটি সংস্কারের জন্য খুলে দেওয়ার আবেদন করা হয়েছে। সবকিছু মিলিয়ে এক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে।

এর আগে শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, কোনো টাকার প্রতি লোভ হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

এ সময় ‎স্বাস্থ্যমন্ত্রীকে ঘুষ দেওয়ার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি টাকা নিয়ে ঘুরিনি। আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো। যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন, তাকেই সেটি প্রমাণ দিতে হবে।’

তিনি বলেন, ‘লাইসেন্স বাতিল হওয়ার বিষয়কে আমরা সম্মান জানাই। মন্ত্রী মহোদয় বলেছেন, এটা দিয়ে আমরা অন্য মেডিকেল কলেজকে শিক্ষা দেবো। এর মাধ্যমে অন্য মেডিকেল কলেজ হাসপতাল শিক্ষা পেলে আমি খুশি। আমার হাসপাতালকে শিক্ষা দিয়ে যদি অন্য হাসপাতালের পরিবর্তন করা যায়, তাহলে আমার কোনো কষ্ট নেই।’

হাসপাতাল ভবনের নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবো।’ 

আদ-দ্বীনের নিবন্ধন বাতিলের বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) আপিল করা হবে বলেও জানান ডা. শেখ মহিউদ্দিন।

প্রসঙ্গত, সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনার পর হাসপাতালটির বিভিন্ন কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয় এবং বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক