ছয়তলা থেকে লাফিয়ে মায়ের আত্মাহুতি, অলৌকিকভাবে কোলের শিশুর প্রাণরক্ষা
মেডিভয়েস রিপোর্ট: ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকায় ছয় মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে ইশা সাহু (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে শিশুটি।
আজ শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার তিনি শিশুকন্যাকে কোলে নিয়ে ভবন থেকে নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুটি সামান্য আঘাত নিয়ে বেঁচে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিচে পড়ার সময় শিশুটি প্রথমে একটি সুরক্ষাবেষ্টনীতে পড়ায় তার প্রাণ রক্ষা পায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি আশঙ্কামুক্ত।
মধ্যপ্রদেশের বাসিন্দা ইশা সাহু স্বামী ও দুই কন্যাসন্তানের জননী। তাদের বড় মেয়ে ভিদির বয়স আট বছর এবং ছোট মেয়ে বাণীর বয়স ছয় মাস। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে তিনি তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং সন্তান জন্মের পরবর্তী বিষণ্নতার উপসর্গে ভুগছিলেন।
দম্পতির বিবাহিত জীবন ছিল ১১ বছরের। তারা দুজনই বেসরকারি খাতে কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে তারা ওই আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে যখন ঘটনাটি ঘটে তখন পরিবারের অন্য সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিলেন। এ ঘটনায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানায়, একটি বেড়ার কাঠামোর ওপর পড়ে যাওয়ার পর সৌভাগ্যজনকভাবে শিশুটি বেঁচে যায়। তারা ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটি মানসিক চাপে ছিলেন। তবে ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি যাচাই করা হচ্ছে।’
এমআই/
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল