০৩ জুন, ২০২৬ ০৩:৪৮ পিএম

বোন ম্যারো প্রতিস্থাপন ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন

বোন ম্যারো প্রতিস্থাপন ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বোন ম্যারো প্রতিস্থাপন ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকের পরিপ্রেক্ষিতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নের জন্য নিম্নোক্তভাবে একটি কমিটি গঠন করা হলো।’

তিন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধানকে। সদস্য সচিব হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) বিভাগের বিভাগীয় প্রধান। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধানকে সদস্য করা হয়েছে কমিটিতে।

কমিটির কার্যপরিধি সম্পর্কে অফিস আদেশে বলা হয়, ‘কমিটি আগামী দুই মাসের মধ্যে খসড়া নীতিমালা প্রণয়ন করবে, অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬ এর আলোকে প্রণীতব্য বিধিমালায় কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা প্রয়োজন- এ সংক্রান্ত সুপারিশ প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। ’

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত