০১ জুন, ২০২৬ ০৪:১২ পিএম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন এস এম আহসানুল আজিজ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম আহসানুল আজিজ।
আজ সোমবার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘প্রশাসনিক কাজের সুবিধার্থে এস এম আহসানুল আজিজ (৭৭৫৩), অতিরিক্ত সচিব (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-কে নতুন মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর অতিরিক্ত দায়িত্ব (রুটিন দায়িত্ব) প্রদান করা হলো।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে আদেশে হয়।
এমআর/এমআই/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত