১৮ মে, ২০২৬ ০৩:২৮ পিএম

পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি ও পদায়ন

পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি ও পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে কর্মরত বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ও উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সলিমুল্লাহ মেডিকেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিওলজি) ডা. মো. মমিনুল হককে বগুড়ার শেরপুর, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিওলজি) ডা. এস.এম. আনোয়ার উল্ল্যাহকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শুভ্রসোম চাকমাকে ফেনী পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মধুসূদন পালকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত