১২ মে, ২০২৬ ০৮:১৪ পিএম

হামের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে রেডিয়েন্টের ১০টি ভেন্টিলেটর হস্তান্তর

হামের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে রেডিয়েন্টের ১০টি ভেন্টিলেটর হস্তান্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন।

অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ২ সেট নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করা হয় রেডিয়েন্টের পক্ষ থেকে।

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত