১২ মে, ২০২৬ ০১:৫৯ পিএম

বিশ্ব স্বাস্থ্য সমিতির ৭৯তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব

বিশ্ব স্বাস্থ্য সমিতির ৭৯তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্ল্যাটফর্ম কমনওয়েলথ হেলথ কো-অর্ডিনেশন ফোরাম (সিএইচসিএফ) এবং ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমিতি সম্মেলনে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

সোমবার (১১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব তানিয়া মুন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, সরকারের অনুমোদনক্রমে জানানো হলো যে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাসকে কমনওয়েলথ হেলথ কো-অর্ডিনেশন ফোরাম এবং ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমিতিতে অংশগ্রহণ করবেন। যা আগামী ১৮ থেকে ২২ মে পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

আদেশে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সমিতির সময়কাল এবং ভ্রমণ ও স্থানান্তরে ব্যয়িত সময় দায়িত্বকাল হিসেবে গণ্য হবে। অংশগ্রহণকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া, এই কর্মসূচি সংক্রান্ত অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাসের সমস্ত খরচ বহন করবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (জিএআইএন)।

আদেশ দেখতে ক্লিক করুন

এমআই/

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত