১২ মে, ২০২৬ ০২:৪৯ পিএম

লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন স্থাপন, ১০ টাকায় স্যানিটারি প্যাড

লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন স্থাপন, ১০ টাকায় স্যানিটারি প্যাড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের গ্রামীণ জনপদে পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ছাত্রীদের স্কুলবিমুখতা রোধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে বিশেষ স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। যেখান থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে ছাত্রীরা সহজেই সংগ্রহ করতে পারছে প্রয়োজনীয় স্যানিটারি প্যাড।

সম্প্রতি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় এই উদ্যোগটি শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় পিরিয়ড বা মাসিকের সময় মেয়েদের স্কুলে অনুপস্থিতির হার কমানো এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

লক্ষ্মীপুরের বশিকপুর মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, ‘আগে পিরিয়ডের সময়গুলোতে অনেককে স্কুল ফাঁকি দিতে হতো। কিন্তু এখন স্কুলে মেশিন থাকায় অনেক বেশি আত্মবিশ্বাস বোধ করি।’

একই মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘আগে হঠাৎ পিরিয়ড শুরু হলে খুব বিপদে পড়তাম। বাড়ি চলে যাওয়া ছাড়া উপায় ছিল না। এখন ১০ টাকা দিয়ে সহজেই প্যাড পাই। কিন্তু মাঝে মধ্যে মেশিন কাজ করে না, তখন খুব খারাপ লাগে। আমরা চাই, এটি যেন সব সময় সচল থাকে।’

মাদ্রাসার সুপার মো. মোরশেদ আলম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, অভিভাবকরা এখন অনেক আশ্বস্ত যে, তাদের সন্তানরা স্কুলে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে আছে।

পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষিকারা জানিয়েছেন, গ্রামীণ জনপদে পিরিয়ড নিয়ে এখনো অনেক জড়তা আছে। এই ভেন্ডিং মেশিন স্থাপনের পর ছাত্রীদের উপস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগে পিরিয়ড শুরু হলে তারা অস্বস্তিতে ভুগতো এবং অনেক ক্ষেত্রে স্কুল ফাঁকি দিত। এখন তারা অনেক বেশি আত্মবিশ্বাসী।

অভিভাবকদের দাবি, গ্রামীণ অঞ্চলের মেয়েদের জন্য এটি প্রশাসনের পক্ষ থেকে এক বড় উপহার। মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এমন উদ্যোগ পুরো জেলায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তবে কেবল মেশিন বিতরণ করলেই হবে না, সেগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। রক্ষণাবেক্ষণের অভাবে তা যেন মুখ থুবড়ে না পড়ে।

তবে বর্তমানে কিছু কারিগরি ত্রুটি ও প্যাড সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে উল্লেখ করে তারা বলেন, বেশ কিছু প্রতিষ্ঠানে মেশিন অকেজো হয়ে থাকায় শিক্ষার্থীরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন। অভিভাবকরা এই উদ্যোগটি টিকিয়ে রাখতে নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ক্যাথোয়াইপ্রু প্রু মারমা গণমাধ্যমকে বলেন, বর্তমান প্রশাসন নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে নষ্ট হয়ে যাওয়া মেশিনগুলোর তালিকা করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে কারিগরি ত্রুটি সারিয়ে প্যাড সরবরাহ নিশ্চিত করতে টেকনিশিয়ান পাঠানো হবে।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন
পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

পরিবার, পারিবারিক জীবন ও প্রফেশনাল জীবন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক