১০ মে, ২০২৬ ১১:০৪ এএম

সারাদেশে এক কোটি ৭৩ লাখ শিশুর হামের টিকা সম্পন্ন 

সারাদেশে এক কোটি ৭৩ লাখ শিশুর হামের টিকা সম্পন্ন 
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশব্যাপি ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ জন শিশু হাম-রুবেলার টিকা গ্রহণ করেছে।

সারাদেশে প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এতে লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ পূরণ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকাদান সমন্বয় নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগভিত্তিক টিকা গ্রহণকারী শিশুর সংখ্যা হিসেবে বরিশালে ১০ লাখ ৮ হাজার ৩০১ জন, চট্টগ্রামে ৩৯ লাখ ৭৭ হাজার ৭৭২, ঢাকায় ৪৩ লাখ ২৪ হাজার ৮৭০, খুলনায় ১৫ লাখ ৩৩ হাজার ৫৪৬, ময়মনসিংহে ১২ লাখ ৯৪ হাজার ১৫, রাজশাহীতে ২০ লাখ ২০ হাজার ৩৭৩, রংপুরে ১৮ লাখ ৬২ হাজার ১৯৬ এবং সিলেটে ১২ লাখ ৪৭ হাজার ৮৩৫ জন।

সিটি কর্পোরেশন এলাকাগুলোর মধ্যে টিকা নিয়েছে- বরিশাল সিটি কর্পোরেশন ৩৯ হাজার ৫৩ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই লাখ ৫৩ হাজার ৬৬২, কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৭ হাজার ৬১২, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চার লাখ ৯০ হাজার ৫৪৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তিন লাখ ৯৬ হাজার ৯৪৯, গাজীপুর সিটি কর্পোরেশন এক লাখ ৮০ হাজার ৮৬১, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭৭ হাজার ৮৮, খুলনা সিটি কর্পোরেশন ৮২ হাজার ৮৯৭, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৫৩ হাজার ৮১, রাজশাহী সিটি কর্পোরেশন ৫৩ হাজার ৬৮৭, রংপুর সিটি কর্পোরেশন ৭৫ হাজার ৫৯৮ ও সিলেট সিটি কর্পোরেশন ৫৮ হাজার ২৯ জন শিশু।

গত ৫ এপ্রিল প্রথম দফায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয় এবং তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারাদেশে তৃতীয় দফার কর্মসূচি শুরু হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলছে। দেশব্যাপী বিশেষ এই ক্যাম্পেইন সিটি কর্পোরেশন এলাকায় ২০ মে এবং অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কর্মসূচি শেষ হওয়া উপজেলাগুলোতে হামের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশু টিকার আওতায় চলে আসবে। সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ায় দেশে হামের প্রকোপ কমতে শুরু করেছে।

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক