০৩ মে, ২০২৬ ০৫:২৮ পিএম

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশু মৃত্যবরণ করেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হলেও বাকি নয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের গত ২৪ ঘণ্টার হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আজ রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হিসাব ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে সারা দেশে আরও এক হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়ে ঢাকায় ১ এবং হামের উপসর্গে নিয়ে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ ও সিলেটে ১ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে শরীরে হাম শনাক্তের পর মারা গেছে ৫০ শিশু।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশুর। শরীরে হাম শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৪ হাজার ৯০ শিশু বাড়ি ফিরেছে।

এমআর/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত