চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র মেডিকেল সহায়তা প্রদান
মেডিভয়েস রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের রোগীদের দুর্ভোগ কমাতে চিকিৎসা সহায়ক সরঞ্জাম প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ এসব সরঞ্জাম তুলে দেয় সংগঠনটি।
’মেডিকেয়ার’ নামের ইভেন্টের আওতায় একটি শক্তিশালী আইপিএস, ৪টি হুইল চেয়ার এবং ১০টি চার্জার লাইট প্রদান করে স্বপ্ন।
সংশ্লিষ্টরা জানান, তীব্র গরমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ফ্যান এবং আলোর অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃদ্ধ-প্রসূতি মহিলা ও আহত রোগীদের নির্ধারিত স্থানে যেতে হুইল চেয়ারের অভাবে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। রোগীদের এসব কষ্ট লাঘবে স্বপ্ন সংগঠনের এই উদ্যোগ।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ড. এ কে এম শাহাব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এমইউ/