২১ এপ্রিল, ২০২৬ ১২:৪১ পিএম
এনডিএফের বিবৃতি

ক্যান্সার ইনস্টিটিউটের উপ পরিচালকের ওপর হামলা স্বাস্থ্য ব্যবস্থায় গুরুতর আঘাত

ক্যান্সার ইনস্টিটিউটের উপ পরিচালকের ওপর হামলা স্বাস্থ্য ব্যবস্থায় গুরুতর আঘাত
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আহমেদ হোসেনের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক ও স্বাস্থ্য প্রশাসকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা কেবল একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং সমগ্র চিকিৎসক সমাজ ও দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর গুরুতর আঘাত।

তারা আরও বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা চিকিৎসা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা জনস্বাস্থ্য সেবার জন্য মারাত্মক হুমকি। চিকিৎসকরা জাতির সেবায় নিয়োজিত একটি সম্মানিত পেশার প্রতিনিধি, তাদের উপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনডিএফ নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পাশাপাশি, ডা. আহমেদ হোসেনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও, দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত