২১ এপ্রিল, ২০২৬ ০২:৩০ পিএম

ক্যান্সার ইনস্টিটিউটের উপ পরিচালকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ক্যান্সার ইনস্টিটিউটের উপ পরিচালকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে র‍্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল সংঘটিত এ চাঞ্চল্যকর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে ডা. আহমেদ হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত বিষয়ে তাকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ