জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক, উপকূলে সতর্কতা
মেডিভয়েস রিপোর্ট: জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দেশটির ইওয়াতে উপকূলের অদূরে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর পর ইওয়াতে, আওমোরি ও হোক্কাইডো প্রিফেকচারের জন্য সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।
জাপানের জাতীয় গণমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে সর্তকতা বাড়ানো হয়।
দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত প্রিফেকচারগুলোর বাসিন্দাদের নদী ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম NHK জাপানি ভাষা না জানা দর্শকদের জন্য পর্দায় ইংরেজিতে ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’ বার্তা প্রচার করে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন রাজধানী
টোকিও পর্যন্ত অনুভূত হয়। সেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে দেখা যায়।
টিআই/
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ স্নাতকোত্তর চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ স্নাতকোত্তর চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ স্নাতকোত্তর চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫