০৮ এপ্রিল, ২০২৬ ০১:২০ পিএম

গ্রিন লাইফ হাসপাতালের বাইরে সাইনবোর্ডের ধোঁয়া থেকে আতঙ্ক

গ্রিন লাইফ হাসপাতালের বাইরে সাইনবোর্ডের ধোঁয়া থেকে আতঙ্ক
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালের ভেতরে কোনো আগুন লাগেনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। বাইরের সাইনবোর্ডে লাগা আগুন থেকে ধোঁয়া হাসপাতালের ভেতরে আসে।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের সামনে প্রেস ব্রিফিং করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব কথা জানান।

রাফি আল ফারুক বলেন, ‘আমরা সকাল ১১টা ৪২ মিনিটে গ্রীন লাইফ হাসপাতালে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর দুই মিনিটের মধ্যেই আমরা রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে ভবনে প্রবেশ করি। ভেতরে ঢুকে দেখা যায়, কোথাও আগুন বা ধোঁয়া নেই। পরে দেখা যায়, ভবনের বাইরে থাকা একটি ইলেকট্রিক বোর্ড—যা মূলত সাইনবোর্ড—সেখানে আগুন লেগেছিল। সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়।’

তিনি বলেন, ‘ওই আগুনের ধোঁয়া ভবনের ভেন্টিলেশন দিয়ে ৭ম, ১১তম ও ১৩তম তলায় ছড়িয়ে পড়ে। এরপর আমরা পুরো ভবনে তল্লাশি চালাই। কোথাও কোনো হতাহত বা বড় ধরনের কোনো ঘটনা পাওয়া যায়নি। আল্লাহর রহমতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল হওয়ায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে। তাদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি তলা তল্লাশি করা হয়েছে। বর্তমানে কোনো সমস্যা নেই এবং আগুনের কোনো চিহ্নও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ জানা যাবে ’

তিনি জানান, ‘এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাইরে শর্ট সার্কিট থেকে সৃষ্ট ধোঁয়াই ভবনের ৭ম ও ১৩তম তলায় ছড়িয়ে পড়ে এবং সেই ধোঁয়া থেকেই আতঙ্কের সৃষ্টি হয়।’

গ্রিন লাইফ হাসপাতালের কাস্টমার কেয়ার ডেপুটি ম্যানেজার মো. ইকরাম হোসেন বলেন, ‘হাসপাতালে আগুন লেগেছে এমন খবর একটি ভুল তথ্য। বাস্তবে হাসপাতালের ভেতরে কোনো আগুন লাগেনি। বাইরে থেকে যে ধোঁয়া এসেছে, সেটিই মানুষকে আতঙ্কিত করেছে।

তিনি আরও জানান, ‘ফায়ার সার্ভিসও জানিয়েছে, হাসপাতালের কোনো ক্ষতি হয়নি। ভুলভাবে খবরটি ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সবাইকে নিশ্চিত করছি, হাসপাতাল সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক