৩১ মার্চ, ২০২৬ ০৫:১৮ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গবেষণা ও প্রকাশনা শাখার পরিচালক হলেন মহিউদ্দিন মাতুববর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গবেষণা ও প্রকাশনা শাখার পরিচালক হলেন মহিউদ্দিন মাতুববর
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক ডা. মো. মহিউদ্দিন মাতুববরকে একই অধিদপ্তরে নতুন দায়িত্বে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মহিউদ্দিন মাতুববর বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে একই অধিদপ্তরের গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন শাখার পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে আগামী ৫ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ এবং এইচআরএম ডাটাবেজে মুভ-আউট সম্পন্ন করতে হবে। পাশাপাশি নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ-ইন সম্পন্ন করে পিডিএস হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত