২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৮ পিএম

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির
ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.০২.২০২৬ তারিখের ০৫,০০,০০০০,০০০,১৩২,১৯,০০২৪, ২৫-১৪২ সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার ১৯.০২.২০২৬ তারিখের বিএমইউ/২০২৬/১৮০৫ সংখ্যক স্মারকের সম্মতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্ত ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু), সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু সরকারি দল সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক।

তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করার পর কার্ডিওলজিতে উচ্চতর ডিগ্রি নেন। এ ছাড়াও রিউম্যাটিক জ্বর ও মেডিসিনের ওপর ডা. মনোয়ারুল কাদির বিটুর উচ্চতর প্রশিক্ষণ রয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক