১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০২ পিএম

চিকিৎসাধীন ডা. রফিকুল ইসলামকে দেখতে বিএমইউতে মির্জা ফখরুল

চিকিৎসাধীন ডা. রফিকুল ইসলামকে দেখতে বিএমইউতে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে  ডা. রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ডা. রফিকুল ইসলামের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। কিছু সময় কেবিন ব্লকে অবস্থান করে তিনি রোগীর শয্যাপাশে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা ও মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মোঃ আহসান ফিরোজ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা জানান, ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের চিকিৎসা নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে চলছে এবং প্রয়োজনীয় সকল মেডিক্যাল সাপোর্ট প্রদান করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক