১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি আরও ৩১

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি আরও ৩১
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে নয়জন, ঢাকা বিভাগে ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন খুলনা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১ হাজার ২২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৯ জন। এর মধ্যে ৬৪ শতাংশ পুরুষ এবং ৩৬ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে চলতি বছরে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।

এসআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক