১১ জানুয়ারী, ২০২৬ ১০:০৫ পিএম

রমজান উপলক্ষে ছাত্রশিবির মেডিকেল জোনের সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন

রমজান উপলক্ষে ছাত্রশিবির মেডিকেল জোনের সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাহে রমজান উপলক্ষে জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন শাখা। এতে অংশ নিতে পারবেন দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি।

আজ রোববার (১১ জানুয়ারি) সংগঠনটির মেডিকেল জোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপে থাকবেন ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীরা এবং খ গ্রুপে থাকবেন ২০২০-২০২১ থেকে ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীরা। ক গ্রুপের জন্য নির্ধারিত গ্রন্থ ‘সীরাতে ইবনে হিশাম’ এবং খ গ্রুপের জন্য ‘মানবতার বন্ধু মুহাম্মদ (সা.)’।

পরীক্ষার ধরন এমসিকিউ এবং পূর্ণমান ১০০। এটি অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৭ শে রমজান।

পুরস্কার হিসেবে প্রতি গ্রুপের প্রথম স্থান অধিকারীরা পাবেন ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেটক। দ্বিতীয় স্থান ১২ হাজার টাকা, তৃতীয় স্থান ১০ হাজার টাকা। চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত পাঁচ হাজার টাকা এবং ১১তম থেকে ২০তম স্থান তিন হাজার টাকা পাবে। প্রত্যেকের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট থাকবে।

রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি। আগ্রহীরা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন।

সংগঠনটি জানিয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নবী করিম (সা.) এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং ধর্মীয় সচেতনতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত