২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:২০ পিএম

বগুড়ায় প্রথম হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার চালু

বগুড়ায় প্রথম হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে প্রথমবারের মতো হেমাটোলজি ও বোনম্যারো সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি হোটেলে এর  উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. মতিউর রহমান, টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের চিফ কনসালট্যান্ট আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ।

টিএমএসএসের উদ্যোগের প্রশংসা করে বিএমডিসির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উত্তরবঙ্গে প্রথম হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার স্থাপনের মাধ্যমে ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় টিএমএসএস যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হোসনে আরা বেগম জানান, বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে অত্যাধুনিক ক্যানসার সেন্টার এবং হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার চালু হয়েছে। এর ফলে উত্তরবঙ্গসহ আশপাশের অঞ্চলের রোগীরা সহজে ও স্বল্প খরচে হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্টের সুবিধা পাবেন এবং ক্যানসারের উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

তিনি মনে করেন, এতে রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর নির্ভরশীলতা কমবে। পাশাপাশি রোগীরা নির্ভুল রোগ নির্ণয় এবং বিশ্বমানের চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পরের দিন বৃহস্পতিবার সকালে টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের উদ্যোগে একটি বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট ও চিকিৎসকরা অংশ নেন। সভায় হেমাটোলজি, অনকোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাম্প্রতিক অগ্রগতি, সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক