১৯ ডিসেম্বর, ২০২৫ ০৩:২৬ পিএম

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ
প্রতীক ইজাজ, মুজাহিদুল ইসলাম শুভ। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০২৬-২৭ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক মুজাহিদুল ইসলাম শুভ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বিএইচআরএফ’র দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাঁরা নির্বাচিত হন। সভা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিএইচআরএফ নির্বাচন কমিশন ২০২৬-এর চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের সিটি অ্যাডিটর আবুল খায়ের। কমিশনের অন্য সদস্য হলেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল ও কবির আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিটিজেন নিউজের জৈষ্ঠ প্রতিবেদক আয়নাল হোসেন ও ডেইলি সানের ডেপুটি এডিটর আল আমিন।

নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মাছ রাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তবিবুর রহমান (দৈনিক সমকাল), অর্থ সম্পাদক হয়েছেন আজাদুল ইসলাম আদনান (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (দৈনিক কালবেলা)।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুণ্ডু (ইনডিপেনডেন্ট টেলিভিশন), তাওসিয়া তাজমীম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও নেছার উদ্দিন আহমেদ (আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হন।

এর আগে বিএইচআরএফ’র বিদায়ী সভাপতি দৈনিক কালবেলার হেলথ এডিটর রাশেদ বাব্বির সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল ও কোষাধ্যক্ষ বায়েজিদ মুন্সী বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।

সভায় এর ওপর বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে বার্ষিক প্রতিবেদন দুটি পাস হয়। এ ছাড়া গত বছর ফোরামে যোগ দেওয়া সাত নতুন সদস্য সর্বসম্মতিক্রমে হিসেবে স্থায়ী হন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত