১১ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৯ পিএম

ঢাবির মেডিকেলগুলোর ২য় ও চূড়ান্ত পেশাগত মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

ঢাবির মেডিকেলগুলোর ২য় ও চূড়ান্ত পেশাগত মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ
ফাইল ছবি

মেডিভযেস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে জুলাই ও নভেম্বর ২০২৫ সালের এমবিবিএস ২য় পেশাগত এবং চূড়ান্ত পেশাগত পরীক্ষার মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল অংশের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ও নভেম্বর ২০২৫ সালের এমবিবিএস (নতুন ও পুরোনো পাঠ্যক্রম) ২য় পেশাগত পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা মোট ৫৭টি মেডিকেল কলেজ/সেন্টারে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।

অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সেশনের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার পুরোনো ও নতুন পাঠ্যক্রম উভয়েরই মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল অংশ মোট ৫৪টি মেডিকেল কলেজ/সেন্টারে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে।

ঢাবি মেডিসিন অনুষদ সূত্র জানায়, সংশ্লিষ্ট সব কলেজে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্ত পেশাগত পরীক্ষার সূচি

২য় পেশাগত পরীক্ষার সূচি

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত