০৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫৩ পিএম

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম
ডা. আব্দুস সালাম। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা করেন। এ ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৫টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়।

ওই প্রার্থী তালিকায় ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের ১২ চিকিৎসক।

তারা হলেন—অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর ৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর ৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা ২), ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা ৩), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ ৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ ২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা ১৯ সাভার), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ ২), ডা. খন্দকার  জিয়াউল ইসলাম (গাইবান্ধা ১), ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর ১), ডা. ইকরামুল বারী টিপু (নওগা ৪) ও ডা. এম.এ. মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত