২৭ অক্টোবর, ২০২৫ ০১:২১ পিএম

এসএনডব্লিউও’র সভাপতি মাহদী, সম্পাদক রুকসাত

এসএনডব্লিউও’র সভাপতি মাহদী, সম্পাদক রুকসাত
হাবিবুল্লাহ আল মাহদী, মোছা. রুকসাত জাহান। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: রংপুর নার্সিং কলেজের (রনাক) স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের (এসএনডব্লিউও) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হয়েছেন হাবিবুল্লাহ আল মাহদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোছা. রুকসাত জাহান। তারা দুজনেই বিএসসি ইন নার্সিং বেসিক, চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রোববার (২৬ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দশম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তারা নির্বাচিত হন। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেন শিক্ষার্থীরা।

নির্বাচনে উপস্থিত ছিলেন রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম এবং কলেজের ইনস্ট্রাক্টর নার্গিস আক্তার, শিউলি বেগম ও মাহাবুবুর রহমান। এ ছাড়াও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, রংপুর জেলা শাখার সহ-সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম তদারকি করেন এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সকাল থেকেই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন, যা কলেজের গণতান্ত্রিক চর্চার জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ আল মাহদী প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে নার্সিং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধান ও তাদের কল্যাণে সবসময় সচেষ্ট থাকব।’

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ সুফিয়া বেগম বলেন, ‘নার্সিং শিক্ষার্থীদের সংগঠনটি সবসময় শিক্ষার্থী উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও মানবসেবার চেতনায় কাজ করে আসছে। আশা করছি, নবনির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও অগ্রগতি সাধন করবে।’

নির্বাচন শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামী দিনের কার্যক্রমে সফলতা কামনা করেন।

নতুন কমিটির নেতৃত্বে নার্সিং শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

এইচএএম/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত