নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস
মেডিভয়েস রিপোর্ট: আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস। ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আলাদা বাণী দিয়েছেন।
বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছরের মতো এবারও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে দিবসটি।
-
১৫ অক্টোবর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২২
-
১৫ অক্টোবর, ২০২১
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
‘চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
‘চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন’
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না