১১ অক্টোবর, ২০২৫ ০৪:৫৪ পিএম

ডক্টরগিরির আয়োজনে ‘টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস’ শীর্ষক সেমিনার

ডক্টরগিরির আয়োজনে ‘টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস’ শীর্ষক সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ড প্ল্যাটফর্ম ডক্টরগিরি লিমিটেড ‘টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস: রোগী ও চিকিৎসকের আইনি অধিকার ও সুরক্ষা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, নীতিনির্ধারক, সাংবাদিক এবং হেলথ টেকনোলজি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সেমিনারে অংশনিয়ে ডক্টরগিরি লিমিটেডের সিইও ডা. মহিউদ্দিন কাউসার তাঁর মূল বক্তব্যে বলেন, ‘ডক্টরগিরি শুধু একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম নয়, এটি বাংলাদেশের ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ার একটি আন্দোলন। আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও ন্যায়সঙ্গত করা। রোগীর তথ্যের নিরাপত্তা, চিকিৎসকের আইনি সুরক্ষা এবং সর্বস্তরের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।’

ডক্টরগিরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ইউএস এটর্নি মিস্টার রাজু মহাজন বলেন, ‘ডক্টরগিরি হলো একটি টেলিমেডিসিন, হেলথ টেকনোলজি ও হেলথ এডুকেশন প্ল্যাটফর্ম। আমি চাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবায় অন্তর্ভুক্ত করতে পারি। চিকিৎসা যেন ধনীদের একচেটিয়া অধিকার না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ডক্টরগিরি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা সহজলভ্য করবে — এটাই আমাদের স্বপ্ন।’

এই অনুষ্ঠানে ডক্টরগিরি লিমিটেড বেবি ওয়ার্ল্ড, আহিল পলিপেট্রোলিয়ামসহ দেশের ১০টি সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে হেলথ পার্টনারশিপ এমওইউ স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকরা ডক্টরগিরির টেলিহেলথ সেবায় বিশেষ ছাড় ও স্বাস্থ্য সুবিধা পাবেন।

এমওইউ স্বাক্ষরিত প্রতিষ্ঠানসমূহ হলো:
১. বেবি ওয়ার্ল্ড–কিডস প্লে অ্যান্ড লার্নিং জোন
২. নোরাহ গ্লোবাল মিডিয়া–ইউ এস বেইসড ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস
৩. আহিল পলি-পেট্রোলিয়াম–গ্রীন রিসাইক্লিং অফ পলি প্লাস্টিক টু পেট্রোলিয়াম
৪. ডায়বেটিস প্রিভেনশন, ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (ডিপিএমআরসি)
৫. ধ্রুপদী পরিবার
৬. হিমু পরিবহন (লেখক হুমায়ুন আহমেদের ভক্তদের ক্যান্সার চিকিৎসা সহায়তা সংগঠন)
৭. দেবীদাসঘাট ইউনাইটেড সোসাইটি, ওল্ড ঢাকা
৮. রয় এন্টারপ্রাইজ
৯. বন্ধুমহল, আশুগঞ্জ
১০. কাঁধে কাঁধে বাঁধ

সেমিনারে আলোচিত বিষয়বস্তু ছিল:

• টেলিমেডিসিনে রোগী ও চিকিৎসকের আইনি অধিকার
• ডিজিটাল স্বাস্থ্য তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা
• স্বাস্থ্যসেবায় নৈতিকতা ও প্রযুক্তি ব্যবহারের সীমা
• সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ

উপস্থিত অতিথিরা বলেন, ডক্টরগিরির এই পদক্ষেপ বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি মাইলফলক উদ্যোগ, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও নিরাপদ করে তুলবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত